ডিসেম্বরে আসছেনা সন্তার জিও গুগল ফোরজি ফোন

৫ ডিসেম্বর, ২০২০ ১৬:১২  
টেক জায়ান্ট গুগলের সাথে হাত মিলিয়ে ডিসেম্বর মাসেই ভারতের জিও সস্তায় ফোরজি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উন্মোচন করতে পারে বলে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে। তবে সম্প্রতি রিপোর্ট অনুযায়ী, জিও গুগল ফোরজি ফোন ডিসেম্বরে আসছেনা। নাইন্টিওয়ান মোবাইলস এর এই রিপোর্টে বলা হয়েছে, জিও গুগল ৪জি ফোন পরীক্ষার পর্যায়ে থাকার জন্য ডিসেম্বরে লঞ্চ হবে না। এটি বাজারে আসতে এখনও মাস তিনেক সময় লাগতে পারে। সুতারাং আগামী বছরের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত ফোনের জন্য অপেক্ষা করতে হবে। রিপোর্ট অনুযায়ী, জিও টুজি মুক্ত ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে ফোরজি স্মার্টফোনের দাম রাখতে পারে ৪,০০০ টাকার মধ্যে। ফলে টুজি ফিচার ফোন ব্যবহারকারীরাও সস্তার ফোরজি স্মার্টফোনের দিকে ঝুঁকবেন। জিওর আগামী দুই বছরের মধ্যে ২০ কোটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উৎপাদনের পরিকল্পনা রয়েছে।